শ্রীশ্রী গোলকধাম মন্দির পরিচিতি

শ্রীশ্রী গোলকধাম মন্দির

শ্রীশ্রী গোলকধাম মন্দির বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। এটি মূলত পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার অন্তর্গত শালডাঙ্গা ইউনিয়নের শালডাঙ্গা গ্রামে অবস্থিত একটি প্রাচীন মন্দির ও বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা।

নির্মাতা: রাজা গোলক কৃষ্ণ গোস্বামী ৷

নির্মাণকাল: ১৮৪৬খ্রীঃ ৷

বিবরণ:

গোলকধাম মন্দিরটি অঙ্গন থেকে তিন ফুট উচ্চ ও তিনস্তর গোলাকৃতি বিশিষ্ট একটি প্রাচীন উঁচু প্ল্যাটফর্মের ওপর স্থাপিত৷ বলা হয়ে থাকে মন্দিরটি আট কুঠুরি ও নয় দরজা বিশিষ্ট আধ্যাত্মিক ক্ষেত্র(মন্দির) ৷ মন্দিরটির গর্ভগৃহের চারদিকে রয়েছে প্রদক্ষিণ পথ মন্দিরটি দুই স্তর বিশিষ্ট স্তম্ভতে নির্মিত ৷ স্তম্ভের নিম্নভাগ গোলাকার বলয় আকারে ব্যান্ড দিয়ে শোভিত ৷ উপরের সংযুক্ত অংশে রয়েছে সিংহের মুখাকৃতি সহ লতা পাতার চিত্র ছাদের কার্নিশের কিছুটা অভ্যন্তর ভাগে চারদিকে পরিবেষ্টন করে রয়েছে দোতলাকৃতির আরেকটি কাঠামো ৷ মাঝখানে দুপাশে পরস্পর স্পর্শ করে রয়েছে দুটি হস্তীমুখ দ্বিতল আকৃতির এই অবকাঠামোর উপরে রয়েছে পরপর আর দুটি তলা ৷ সর্বোচ্চ তলায় রয়েছে অলংকৃত খাঁজযুক্ত পাঁচটি শিখর বা চূড়া ৷ এগুলো অনেকটাই ঊড়িষ্যা ও দক্ষিণ ভারতীয় রীতিতে নির্মিত ৷

আমন্ত্রন রইল উক্ত মন্দির দর্শনের জন্য ৷

 শ্রীশ্রী গোলকধাম মন্দির শালডাঙ্গা

শালডাঙ্গা, দেবীগঞ্জ, পঞ্চগড় ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.